রিপাবলিক ওয়্যারলেসকে কিনছে ডিশ

৯ মার্চ, ২০২১ ০১:০৬  
ডিশ তাদের ওয়্যারলেস ব্যবসায় আরও একটি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) যুক্ত করার পরিকল্পনা করেছে। সোমবার কোম্পানিটি রিপাবলিক ওয়্যারলেসকে কেনার চুক্তি করেছে বলে ঘোষণা দিয়েছে। এই চুক্তিটি চলতি বছরের প্রথমার্ধেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে রিপাবলিক ওয়্যারলেসের প্রায় দুই লাখ গ্রাহক পেয়ে নিজেদের হিসেবে পাবে ডিশ। যদিও শিগগিরই রিপাবলিক ওয়্যারলেসের গ্রাহকরা তাদের প্যাকেজ প্লানে কোনো পরিবর্তন দেখতে পাবেন না বলে দাবি করা হয়েছে। ওয়্যারলেস মার্কেটে প্রায় এক দশক চেষ্টার পর সাম্প্রতিক সময়ে ডিশের অনেক প্রবৃদ্ধি হয়েছে। এর শুরু হয়েছে জুলাই থেকে যখন কোম্পানিটি টি-মোবাইল ও স্প্রিন্ট থেকে বুক মোবাইল কেনার জন্য এক দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ করে। একমাস পর টিং মোবাইল কিনে নেয় ডিশ। ডিবিটেক/বিএমটি